আলিপুরদুয়ারে আরএসএসের মিছিলকে বাধা পুলিশের, ধস্তাধস্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2019 11:54 PM (IST)

আরএসএসের মিছিল ঘিরে আলিপুরদুয়ারে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাধা পেয়ে রাস্তাতেই বসে বিক্ষোভ। গেরুয়া ব্রিগেডের অভিযোগ, শাসক দলের সব কর্মসূচিতে অনুমোদন দিলেও, পুলিশ জোর করে তাদের মিছিল আটকেছে। বিজেপির বিরুদ্ধে অশান্তি তৈরির চেষ্টার অভিযোগে সরব তৃণমূল। মিছিলের অনুমতি ছিল না, দাবি পুলিশের।