১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ! তৃণমূল নেতার বহিষ্কারের দাবিতে বিক্ষোভ কর্মীদের

দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে মালদার চাঁচলে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আজ সকালে চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা। অভিযোগ, ১০০ দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি করেছেন চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মহবুবুল হক। দলকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিক্ষোভের মুখে বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল ব্লক সভাপতি। অভিযুক্ত নেতার প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগ প্রমাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola