দিঘা- সাগরদ্বীপে বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ-এর দল, বুধবার তীব্র গতিতে আমপান আছড়ে পড়তে পারে স্থলভাগে

দিঘা- সাগরদ্বীপে বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফ-এর দল, বুধবার আমপান আছড়ে পড়তে পারে স্থলভাগে| প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় আমপান দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে রয়েছে আমপান।  দিঘার থেকে দূরত্ব ৯৪০ কিলোমিটার।  ঘুর্ণিঝড়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে।  বুধবার দুপুর বা সন্ধের দিকে প্রবল শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের  দিঘা ও বাংলাদেশের হাতিয়ার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।  এর জন্য মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আমপানের প্রভাবে কলকাতা সহ বেশ কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টি হবে।  বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।  বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।  ঘুর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে।  কাঁচা বাড়ি বা গাছপালার ক্ষয়ক্ষতি হতে পারে।  এর জন্য সতর্ক করা হয়েছে প্রশাসনকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola