সিঙ্গুর কেন গেছি, প্রশ্ন তোলা হয়েছে, কিছু কি লুকানোর চেষ্টা ? প্রশ্ন তুললেন রাজ্যপাল ধনকড়
সিঙ্গুর সফর প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল। ‘যেখানেই যাচ্ছি প্রশ্ন তোলা হচ্ছে, সিঙ্গুর কেন গেছি, সেই প্রশ্নও তোলা হয়েছে। তাহলে কি কিছু লুকানোর চেষ্টা চলছে? সিঙ্গুর-নন্দীগ্রামে ভবিষ্যতে গিয়ে থাকার ইচ্ছে রয়েছে’, মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।