বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে সোদপুর থেকে ঘোলা বিজেপির মিছিল, নেতৃত্বে অর্জুন সিংহ

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে ঘোলা থানা পর্যন্ত বিজেপির মিছিল। নেতৃত্বে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। মিছিল শেষে ঘোলা থানায় স্মারকলিপি দেওয়া হয় বিজেপির তরফে। অর্জুন সিংহর অভিযোগ, বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরাই আক্রান্ত হচ্ছেন। উল্টে তাঁদেরকেই গ্রেফতার করছে পুলিশ। পুরভোটে তৃণমূল একটি আসনও পাবে না বলে বিজেপি সাংসদের দাবি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola