প্রধানমন্ত্রীর নির্দেশে কাল বকখালি-নামখানা পরিদর্শনে যাচ্ছেন বাবুল সুপ্রিয়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বুধবার বকখালি-নামখানা পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবিপি আনন্দকে বাবুল জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবের পর এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজনৈতিক কারণে এই সফর নয়। আজই রাজ্য সরকারকে তাঁর সফর সম্পর্কে আগাম জানানো হবে। বাবুল জানিয়েছেন, বকখালি-নামখানার বিধ্বস্ত এলাকায় রাজ্য সরকার কাজ করছে। সরকারি আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলবেন। বাবুল সুপ্রিয়র দাবি, দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। তাই তাঁর নির্দেশেই এই সফর।