বেতন কাঠামো পুনর্বিন্যাস, সপ্তাহে ২ দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, এটিএম পরিষেবাও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা

নতুন বছরের শুরুতেই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। পরিষেবায় পড়তে পারে প্রভাব। গ্রাহকদের দুর্ভোগের আশঙ্কা। আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি কর্মী সংগঠন। পরবর্তী ধাপে মার্চের ১১, ১২, ১৩, এই তিনদিন ধর্মঘটের ভাবনা। দাবি না মিটলে আগামী ১ এপ্রিল থেকে লাগাতার ধর্মঘটের হুমকি। রাষ্ট্রায়ত্ত ছাড়াও বেসরকারি ব্যাঙ্কও ধর্মঘটের আওতায়। 
৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস।  ৯টি ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠন সামিল হচ্ছে এই ধর্মঘটে। ধর্মঘটের ডাক দেওয়া সংগঠনের দাবি, বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে। সপ্তাহে ৫ দিন কাজ ও ২ দিন ছুটির ব্যবস্থা চালু করতে হবে। এর জেরে ব্যাঙ্ক পরিষেবার ওপর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা। এটিএম পরিষেবাও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola