পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বিডিও-র করোনা, বন্ধ দফতরের কাজকর্ম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2020 09:36 AM (IST)

এবার করোনার থাবা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির প্রশাসনিক ভবনে। আক্রান্ত বিডিও। প্রশাসনিক সূত্রে খবর, এক মাসের ছুটিতে কলকাতায় ছিলেন তিনি। গতকাল তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বন্ধ বিডিও অফিসের কাজকর্ম।