রাজ্যপালের বাজেট ভাষণ-খসড়ায় ‘আপত্তি’, রাজভবনে রাজ্যপাল-মুখ্যসচিব বৈঠক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2020 07:18 AM (IST)

৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সূত্রের দাবি, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণের খসড়া নিয়ে আপত্তি রয়েছে রাজভবনের। শীঘ্রই সেকথা সরকারকে জানানো হবে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ফের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।