নাগরিকত্ব সংশোধনী বিলে বারবার উঠে এল বাংলার প্রসঙ্গ, উদ্বাস্তুদের আশ্বাসবাণী অমিতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2019 09:00 AM (IST)

লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। তবে বিল সংক্রান্ত বিতর্কে বারবার উঠে এল বাংলার প্রসঙ্গ। উদ্বাস্তুদের আশ্বাসবাণী শোনালেন অমিত শাহ। পাল্টা বিবেকানন্দ-গাঁধীজির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জবাবি ভাষণে অভিষেকের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।