কলকাতা পুলিশের জালে বিহারের মাওবাদী
কলকাতা পুলিশের জালে বিহারের মাওবাদী। সুনীল কুমার নামে ওই মাওবাদী বিহারের লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মাস পাঁচেক ধরে উত্তর বন্দর থানা এলাকার স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে একটি বাড়িতে আত্মগোপন করেছিল সুনীল। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তোলাবাজি, পুলিশের সঙ্গে সংঘর্ষ সহ একাধিক অভিযোগ রয়েছে। ওই মাওবাদীকে ট্রানজিট রিমান্ডে নিয়ে বিহারে নিয়ে যাওয়া হবে