বীরভূমে আদি তৃণমূল বনাম নব্য তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বের জেরে' প্রাণহানির অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Dec 2019 08:03 PM (IST)

বীরভূমের দুবরাজপুরে তোলাবাজি নিয়ে তৃণমূলের আদি বনাম নব্যর দ্বন্দ্বের অভিযোগ। সালিশি সভায় চলল গুলি-বোমা। সংঘর্ষে জখম এক তৃণমূল সমর্থকের মৃত্যু। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে অনুব্রত মণ্ডলের দাবি, হামলাকারীরা বিজেপির। শাসকের দ্বন্দ্বেরই পরিণাম, পাল্টা দাবি গেরুয়া শিবিরের