রামপুজোর আয়োজন করায় বিজেপি নেতার বাড়িতে 'হামলা', অভিযোগ অস্বীকার তৃণমূলের

রাম পুজোর আয়োজন করায় বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। উত্তর ২৪ পরগনার অশোকনগরের এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল। ওই বিজেপি নেতার দাবি, অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে নিজের বাড়িতে রাম পুজোর আয়োজন করেন তিনি। বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে শুক্রবার মিছিলের ডাক দেয় বিজেপি। কারা হামলা চালিয়েছে জানা নেই, দল কখনওই সমর্থন করে না এধরণের ঘটনাকে, জানিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola