ধর্মের নামে দেশভাগ করতে চাইছে বিজেপি, অভিযোগ মমতার, পাল্টা দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Dec 2019 06:15 PM (IST)

ধর্মের নামে দেশভাগ করতে চাইছে বিজেপি, ফের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সর্বধর্মসমন্বয়ে বিশ্বাস রেখে ইতিমধ্যেই বাংলার বিভিন্ন তীর্থস্থান সংস্কার করেছে তৃণমূল সরকার।
পাল্টা আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, বিজেপি যদি বিভেদমূলক রাজনীতি করত, তাহলে দেশের মানুষ বিজেপিকে এত ভোট দিত না। মমতাই বিভেদমূলক রাজনীতি করছেন। ধর্মের নামে বিভেদ করে ভোট জেতার চেষ্টা করছেন।