কোচবিহারে তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে উদ্ধার বোমা
কোচবিহারের তুফানগঞ্জের কৃষ্ণপুরে তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে উদ্ধার বোমা। আজ সকালে মতিউর রহমান নামে ওই তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে তিনটি বোমা উদ্ধার হয়। তাঁর দাবি, এর পিছনে হাত রয়েছে বিজেপির। তাঁকে ভয় দেখাতেই বোমাগুলি রাখা হয়েছে। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কে বা করা বোমাগুলি রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।