নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে তৃণমূল, সমর্থনে রাস্তায় বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Dec 2019 09:34 AM (IST)

নাগরিকত্ব আইন নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে তরজার পারদ চড়ছে। তৃণমূল যেমন নাগরিকত্ব আইনের বিরোধিতায় পথে নেমেছে, তেমন আইনের সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি। আগামীদিনেও দু’দলের কর্মসূচির টক্কর জারি থাকবে।