গয়না চুরির জন্য ভরতপুরে ৫ বছরের শিশুকন্যাকে খুন! তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2020 06:57 AM (IST)

মুর্শিদাবাদের ভরতপুরের গীত গ্রামে ৫ বছরের শিশুকন্যাকে নৃশংস খুন। দু’কানেরই নীচের দিকে কিছুটা অংশ কাটা। উধাও এক জোড়া সোনার দুল। তাহলে কি গয়না চুরির জন্যই খুন? নাকি নেপথ্যে অন্য রহস্য? তদন্তে পুলিশ।