আগামীকাল রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

আগামীকাল রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর, দু’জনের মধ্যে দুপুরে রাজভবনে বৈঠক হতে পারে। বাজেট অধিবেশনে সরকারের লেখা ভাষণ পড়েছিলেন রাজ্যপাল। এরপরই তিনি সমাবর্তনের আগের দিন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শো কজ করেন, কেন তাঁকে বিশ্ববিদ্যালয়ের বিধি ভাঙার দায়ে পদ থেকে সরানো হবে না, তা জানতে চেয়ে। বেশ কিছুদিন ধরে নবান্ন-রাজভবনের মধ্যে কখনও সংঘাত কখনও মৈত্রীর আবহ। এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠকের সম্ভাবনা, যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola