উপ নির্বাচনের ফল প্রকাশের পর মালদায় কংগ্রেস-বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন ৩০০-রও বেশি কর্মী

রাজ্যে তিনটি কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচনের ফল প্রকাশের পর, মালদায় কংগ্রেস-বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন ৩০০-রও বেশি কংগ্রেস ও বিজেপি কর্মী। আজ রতুয়ার ২ নম্বর ব্লকের মিরজাদপুরে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম নুর। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে দাবি দলত্যাগীদের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা কংগ্রেস। বিজেপি অবশ্য তাদের কর্মীদের দলে ফেরার অনুরোধ জানিয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola