৩ বছর আগে হয়েছে উদ্বোধন, এখনও চালু না হওয়ার অভিযোগ নারায়ণগড়ের কৃষক বাজারের, শুরু রাজনৈতিক তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Nov 2019 11:03 AM (IST)

উদ্বোধন হয়েছে বছর তিনেক আগে। কিন্তু অভিযোগ, এখনও চালু হয়নি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কৃষক বাজার। শাসক নেতারা কাটমানি নিয়ে ভুল জায়গা নির্বাচন করায় মার খাচ্ছে ব্যবসা, চলছে অসামাজিক কাজ- অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের দাবি, কৃষক বাজার চলছে। সমস্যা থাকলে খতিয়ে দেখার আশ্বাস বিডিও-র।