লকডাউন ভাঙার অভিযোগ, অর্জুন সিংহের বিরুদ্ধে মামলা পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2020 11:36 PM (IST)

লকডাউন ভাঙার অভিযোগে অর্জুন সিংহের বিরুদ্ধে মামলা রুজু করছে পুলিশ। বিজেপি সাংসদের ভাইপো ও ভাইপোর স্ত্রীর বিরুদ্ধে ঋণ দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ। তদন্তে অসহযোগিতার অভিযোগে নোটিস দিতে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। এই নোটিস দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। চক্রান্তের অভিযোগ অর্জুনের। পরবর্তীকালে নোটিস দিয়ে ফিরে যায় পুলিশ।