বাড়ছে করোনা সংক্রমণ, উত্তর দিনাজপুর-মালদার কিছু অংশে ফের লকডাউন চালু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2020 12:23 PM (IST)

ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে উত্তর দিনাজপুরের ডালখোলায় কাল থেকে ১৪ দিন লকডাউনের সিদ্ধান্ত প্রশাসনের। মালদার তিন এলাকাতেও ফের লকডাউনের সিদ্ধান্ত মালদা প্রশাসনের।