৩১ মার্চ পর্যন্ত খড়গপুর আইআইটিতে বন্ধ ক্লাস, শিবপুরে আইআইইএসটিতে ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান পিছল

করোনা আতঙ্কের জের। ৩১ মার্চ পর্যন্ত খড়গপুর আইআইটিতে বন্ধ ক্লাস। পড়ুয়াদের ক্যাম্পাস না ছাড়ার পরামর্শ। যারা ক্যাম্পাসে নেই, তাদের বাড়িতে থাকার পরামর্শ। শিবপুরে আইআইইএসটিতে ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান পিছল। ক্যাম্পাসে বন্ধ সাঁতার ও জিম। করোনা আতঙ্কে ৩১ মার্চ পর্যন্ত জেএনইউয়ের ক্লাস বন্ধ। জামিলা মিলিয়া বিশ্ববিদ্যালয়েও আপাতত বন্ধ ক্লাস। একই পথে হেঁটেছে নিউ টাউনের অ্যামিটি ইউনিভার্সিটিও। আপাতত বন্ধ থাকবে ক্যাম্পাস। ক্লাস বন্ধের বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতীতেও। শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola