দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে করোনা আক্রান্তের হদিশ, সংক্রমণের আশঙ্কায় বন্ধ নার্সিংহোম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2020 10:21 AM (IST)

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এক করোনা আক্রান্তের হদিশ। সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে নার্সিংহোম। নার্সিহোমের মধ্যেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী সহ ৮ জনকে। ৭২ বছরের ওই আক্রান্ত মহিলাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।