রাজ্যে কমল করোনা পরীক্ষার খরচ, প্যান্ডেলে যাওয়ার সময় মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 10:42 PM (IST)

বাংলায় পুজো হবে, কিন্তু আটকাতে হবে সংক্রমণ, বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্যে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার খরচ কমানোর নির্দেশ রাজ্য সরকারের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭১ লক্ষ। ১ লক্ষ ৯ হাজারের বেশি মৃত্যু হয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছুঁইছুঁই, মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার পার। এরই মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কড়া নাড়ছে। চরম সংকটের মধ্যে মায়ের আগমন।