Bengal Covid Update: তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও আনন্দপুরে সেফ হোমে ঝুলছে তালা!

আনন্দপুরে সেফ হোমে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। কলকাতা পুরসভার তালিকাভুক্ত হলেও বন্ধ রয়েছে সেফ হোম। গত বছর আক্রান্তদের পরিবারের লোকজন এখানে থাকতেন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর কলকাতা পুরসভা এখানে সেফ হোম ফের চালু করবে বলে জানায়। কিন্তু এখনও কোনও বন্দোবস্ত হয়নি। করোনা ভয়াবহ আকার ধারণ করলেও সেখানে সেফ হোম নতুন করে চালু করার কোন উদ্যোগ নেওয়া হয়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola