Cyclone Asani Update: বজ্রগর্ভ মেঘ থেকে আজ সকালে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও উপকূলবর্তী জেলায় ।Bangla News

বজ্রগর্ভ মেঘ থেকে আজ সকালে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতার যাদবপুর ও সার্দার্ন অ্যাভিনিউতে সকালেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। আজ সকালে বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী ও ডায়মন্ড হারবারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শুরু হয়েছে বৃষ্টি।  কাঁথিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেঁধে রাখা হয়েছে ট্রলারগুলিকে। কাঁথির বাকিপুটে সমুদ্রবাঁধ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। চালানো হচ্ছে সতর্কতামূলক প্রচার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola