বরানগরে ডেঙ্গি সচেতনতা প্রচার ঘিরে তৃণমূল-বিজেপি তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2019 07:24 AM (IST)

বরানগরে ডেঙ্গি সচেতনতা প্রচার ঘিরে তৃণমূল-বিজেপি তরজা। তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে এলাকায় মশারি বিলি, ছড়ানো হয় ব্লিচিং, মশা মারার তেল। গোটাটাই নাটক, ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতা ঢাকার চেষ্টা, কটাক্ষ গেরুয়া শিবিরের।