'লাঠিও মারব, গুলিও মারব, জেলেও ঢুকিয়ে মারব' সংশোধিত নাগরিকত্ব আইনের বিতর্কে বলতে গিয়ে বেলাগাম দিলীপ, কটাক্ষ বিরোধীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2020 07:36 AM (IST)

ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সংশোধিত নাগরিকত্ব আইনের বিতর্কে বলতে গিয়ে গুলি করার হুমকি! যা নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। নিন্দায় সরব বিজেপি বিরোধী সবদল।