নন্দকুমারে এক মহিলা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ! সিপিএম নেতার গ্রেফতারি ঘিরে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি
প্রথমে সিপিএম নেতাকে গ্রেফতার। পরে থানা থেকেই পালানোর চেষ্টার অভিযোগ। শেষে ফের গ্রেফতার। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক সিপিএম নেতার গ্রেফতারি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।