দুর্ঘটনার পর ফিরল হুঁশ, বর্ধমান স্টেশনের ফুটব্রিজে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যাত্রীদের, ট্রেনের আগাম ঘোষণা
বর্ধমান স্টেশন পদপিষ্টের ঘটনার পর বদলাল পরিস্থিতি। আগে থেকেই ট্রেনের হচ্ছে ঘোষণা। ফুটব্রিজে দাঁড়াতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। তবে রেলের দাবি পদপিষ্টের ঘটনা ঘটেনি। সিঁড়ি দিয়ে নামার সময় জখম হন কয়েকজন।