এক ঝলকে: অর্জুন সিংহের নেতৃত্বে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, করোনা আক্রান্ত এগরার তৃণমূল বিধায়ক ও অন্য খবর

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের এক চিকিৎসক করোনা আক্রান্ত। বন্ধ করে দেওয়া হল চক্ষু বিভাগের ওয়ার্ড ও আউটডোর। অর্জুন সিংহের নেতৃত্বে বিজেপির মিছিল ঘিরে শ্যামনগরে ধুন্ধুমার। উত্তর দমদম পুরসভার ৩৪ টি ওয়ার্ডে শনিবার থেকে শুরু লকডাউন। হুগলি পুরসভাতেও করোনার থাবা। জগাছায় করোনা রিপোর্ট পেতে দেরি, ততক্ষণে হয়ে গেছে সৎকার। আর তা নিয়েই আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। এগরার তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত। সংক্রমণের আশঙ্কায় বন্ধ কাঁথি সুপার মার্কেট। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আদালতের ৩৪ কর্মী করোনা আক্রান্ত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola