কোচবিহারে দল বদলে তৃণমূলে পাঁচ বিজেপি নেতা
কোচবিহারে বিজেপির ৫ নেতা আজ যোগ দিলেন তৃণমূলে। দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি। দলত্যাগী নেতাদের দাবি, বিজেপির জেলা সভানেত্রীর স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই তাঁরা দল ছেড়েছেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি।