গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক অভীক দত্তর জীবনাবসান
গণশক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক অভীক দত্তর জীবনাবসান। বয়স হয়েছিল ৫৮ বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভীক দত্ত। তিনি সিপিএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন। অভীক দত্তর স্ত্রী ও এক ছেলে রয়েছে। শোকপ্রকাশ করেছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা।