বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দেখা হলেও কথা হল না, অসন্তোষপ্রকাশ করে রাজ্যপালের ট্যুইট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 01:49 PM (IST)

সংবিধান দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দেখা হলেও কথা হল না। অসৌজন্যতার ছবি বিধানসভায়। প্রধানমন্ত্রীও দেখা হলে কথা বলেন। মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই প্রেক্ষাপটে ট্যুইট রাজ্যপালের। তিনি বলেন, কাউকে সৌজন্য দেখানোর ক্ষেত্রে কখনও আপস করিনি। মুখ্যমন্ত্রীর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে। অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, আব্দুল মান্নান ও অন্য বিধায়করা আমাকে স্বাগত জানালেও, আশ্চর্যজনক ভাবে মুখ্যমন্ত্রীর যা করার কথা ছিল, তা তিনি করেননি। যা আমাকে হতভম্ব করেছে