সম্মতি দিলেন না রাজ্যপাল, রাজভবনেই আটকে গণপিটুনি বিরোধী ও এসসি-এসটি কমিশন বিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2020 06:39 AM (IST)

সম্মতি দিলেন না রাজ্যপাল। রাজভবনেই আটকে থাকল গণপিটুনি বিরোধী ও এসসি-এসটি কমিশন বিল। সরকারের তরফে তথ্য না মেলার কারণেই অনুমোদন নয়। জানাল রাজভবন। বিল বাতিলের অধিকার একমাত্র বিধানসভার। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়।