পুড়ে খাক মুর্শিদাবাদের সাধের হাজারদুয়ারি এক্সপ্রেস, চোখে জল তৎকালীন আন্দোলনকারীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2019 07:53 AM (IST)

পুড়ে খাক সাধের হাজারদুয়ারি এক্সপ্রেস। যাঁরা একদিন হাজারদুয়ারি এক্সপ্রেস চালুর দাবিতে পথে নেমেছিলেন। বৃহস্পতিবার তাঁরাই বলছেন, ট্রেন পোড়ানোর প্রতিবাদে পথে নামার কথা। যারা ট্রেনে আগুন দিয়েছে, তারাই মুর্শিদাবাদবাসীর কাছে বিশ্বাসঘাতক। বলছেন মীরজাফরের বংশধর।