যানজট সামলাতে মন্দিরের স্থান বদল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2020 11:36 PM (IST)

কলকাতার ১১৮ নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা মেন রোড ও এসএন রায় রোডের সংযোগস্থলে হনুমান মন্দিরের স্থান পরিবর্তন করা হচ্ছে। মন্দির সরানো হচ্ছে রাস্তার অপর প্রান্তে। স্থানীয়দের দাবি, যানজট সমস্যার কারণেই এই পদক্ষেপ।