আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, চলবে ২৭ তারিখ পর্যন্ত
আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক। নির্বিঘ্নে পরীক্ষার আয়োজন করতে একগুচ্ছ পদক্ষেপ সংসদের। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর। সংলগ্ন এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট। স্কুলের গাফিলতিতে টোকাটুকি হলে অনুমোদন বাতিলের ভাবনা সংসদের।