বাংলায় করোনা সংক্রমিতদের সিংহভাগই হাওড়া ও কলকাতার, রেডজোনে থাকা এলাকাগুলোয় কঠোরভাবে লকডাউন মানার নির্দেশ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 08:48 AM (IST)

বাংলায় করোনা সংক্রমিতদের সিংহভাগই হাওড়া ও কলকাতার। এই পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেডজোনে থাকা এলাকাগুলোয় কঠোরভাবে লকডাউন মানার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রেড জোন থেকে অরেঞ্জ জোনে আসার ক্ষেত্রে বেধে দিলেন সময়সীমাও।