নৈহাটিতে বাজেয়াপ্ত বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, কেঁপে উঠল চুচুঁড়াও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jan 2020 04:30 PM (IST)

নৈহাটিতে বাজেয়াপ্ত বাজি পুলিশ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ। গঙ্গার রামঘাটে পুলিশ বাজি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ। নৈহাটি ছাড়াও কেঁপে উঠল চুচুঁড়া। প্রতিবাদে পুলিশের গাড়িতে আগুন। ৩ তারিখ নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৪জনের মৃত্যু হয়। তারপরেই বেআইনি বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। গঙ্গার পাড়ে পুলিশ সেই বাজেয়াপ্ত বাজি নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ।