কাঁকসায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
পশ্চিম বর্ধমানের কাঁকসায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মোদি সরকারের বিলগ্নিকরণ নীতির প্রতিবাদ জানাতে গিয়ে দলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর বাধার মুখে পড়লেন নেতারা! তুমুল উত্তেজনা। কাঁকসা থানার পুলিশের তৎপরতায় এড়ানো গেল সংঘর্ষ।