গাইঘাটায় বিএসএফ-হেফাজতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু

বিএসএফ-হেফাজতে বাংলাদেশির মৃত্যু। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডোবারপাড়া ক্যাম্পের ঘটনা। বিএসএফের তরফে জানানো হয়েছে, ‘সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সময় হাতেনাতে পাকড়াও হয় এক অনুপ্রবেশকারী। তারপর সে অসুস্থ হয়ে পড়ে। গাইঘাটার ডোবারপাড়া ক্যাম্পে বিএসএফ হেফাজতেই মৃত্যু হয় তার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা', দাবি বিএসএফের। মৃত অনুপ্রবেশকারীর বাড়ি বাংলাদেশের যশোরে। দেহ হস্তান্তরের জন্য বিজিবি-র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola