বিশ্বভারতীতে সাংসদ ঘেরাও ও ছাত্র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষের, প্রতিবাদে মিছিল পড়ুয়াদের

বিশ্বভারতীতে বিজেপি সাংসদকে ঘেরাও ও ছাত্র সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নেতৃত্বে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। কমিটিতে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের দুই সদস্য। ৮ জানুয়ারি, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বক্তৃতা দিতে গিয়ে বিশ্বভারতীতে ঘেরাও হন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। পাশাপাশি, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি ঘটনারই তদন্ত করবে এই কমিটি। একমাসের মধ্যে রিপোর্ট পেশের কথা। অন্যদিকে ক্যাম্পাসে হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola