খাবারের মানে নজর আইআরসিটিসি-র, ২৪টি ভেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Nov 2019 12:01 PM (IST)

খাবারের দাম বাড়ানোর পর এবার মানে নজর আইআরসিটিসি-র। ২৪টি ভেন্ডারের চুক্তি বাতিল করল আইআরসিটিসি। প্রত্যেকের বিরুদ্ধে খারাপ মানের খাবার দেওয়ার অভিযোগ। নজরে রয়েছে আরও ২৩টি ভেন্ডার। নিয়োগ করা হচ্ছে ক্যান্টিন সুপারভাইজার। চালু হয়েছে তৃতীয় কাউকে দিয়ে অডিটের ব্যবস্থা। আইআরসিটিসি-র সব রান্নাঘরে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।