দেগঙ্গায় পদ্মা খালের ওপর জীবনপুর সেতুর নীচ থেকে লোহার রড চুরির অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2019 11:42 PM (IST)

রাতের অন্ধকারে সেতুর নীচ থেকে চুরি হয়ে যাচ্ছে লোহার রড। দুর্বল হয়ে যাচ্ছে সেতু। নড়বড়ে অবস্থা দেগঙ্গার পদ্মা খালের ওপর জীবনপুর সেতুর। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।