‘রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো’, মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে ট্যুইট রাজ্যপালের
ফের ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের। জগদীপ ধনকড় লিখেছেন, রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। দুপুরে কথা বলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। কীভাবে প্রশাসন চলছে, তা জানাব। রাজ্যের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়। সাধারণ মানুষকে দুর্দশা থেকে মুক্ত করার জন্য কাজ করছি। সংবিধানের ১৫৯ অনুচ্ছেদে উল্লেখিত রাজ্যপালের ভূমিকার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য প্রশাসন সংক্রান্ত আলোচনা হবে। ওই ধারায় বলা হয়েছে, সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে রাজ্যপালের উদ্যোগ সর্বাত্মক হতে হবে। রাজ্যবাসীর কল্যাণ ও উন্নতিতে রাজ্যপালকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমি দায়বদ্ধ।