সম্পর্কে টানাপোড়েনের জেরে মালদার কালিয়াচকে আত্মঘাতী যুগল
মালদার কালিয়াচকে আত্মঘাতী যুগল। সম্পর্কে টানাপোড়েনের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ১৯ বছরের মির একরামুল আলি ও ১৮ বছরের জেসমিন খাতুন মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা।পরিবার সূত্রে খবর, মাসচারেক আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, গতকাল রাতে কালিয়াচকের ধালনা গ্রামের কাছে রেললাইনের ধারে দু’জনকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, তাদের মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। কী কারণে আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়।