কালনায় সালিশি সভা বসিয়ে নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, রাজি না হওয়ায় মারধর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 07:51 AM (IST)

সালিশি সভা বসিয়ে নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা। রাজি না হওয়ায় নাবালিকা ও তার মাকে মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানের কালনায় ঘটনায় চার অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের। নাবালিকার পরিবারই গন্ডগোল করেছে। পাল্টা দাবি অভিযুক্তদের।