করিমপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ জয়প্রকাশের, বাড়িতেই ছিলেন এজেন্ট, জানাল কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2019 07:24 PM (IST)

করিমপুরে দলীয় এজেন্টকে অপহরণের অভিযোগ বিজেপি প্রার্থীর। অভিযোগের তির তৃণমূলের দিকে। নাটক করছেন। পাল্টা মন্তব্য তৃণমূল প্রার্থীর। বাড়িতেই ছিলেন বিজেপির দুই এজেন্ট। জানাল নির্বাচন কমিশন।